তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্তি পেতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ পালন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল বের হয়ে মহাখালী আমতলী মোড়ে কিছুক্ষণ অবস্থান করে পুনরায় মূল ফটকে জড়ো হোন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না মুক্তি, মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর চায় কী? তিতুমীর ভার্সিটি’, ‘সেন্ট্রাল না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা পুনরায় চার দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করছি-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে সাত কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে একটি কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৪. তিতুমীর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ক্ষেত্রে সেশনজট, পরীক্ষা এবং ফলাফলের জটিলতা নিরসনে সক্রিয়, স্বাধীন এবং অস্থায়ী কলেজ প্রশাসন গঠন করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শিরিন আক্তার বলেন, তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হ‌ওয়ার সকল অবকাঠামোগত যোগ্যতা রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলা বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. ইমন বলেন, আমাদের দাবি যৌক্তিক। এ দাবি সাধারণ শিক্ষার্থীদের। যৌক্তিক দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ