আমিরাতে ভিজিটে আসা এক বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে যাচ্ছে আজ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে ভিজিটে আসা এক বাংলাদেশির মৃত্যু, মরদেহ দেশে যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ

 

এম এনাম হোসন, দুবাই

আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশী মারা যান। তার নাম শাকিল হোসাইন (২৩)। ঢাকা কালিগঞ্জ গাজীপুর থানা জামালপুর ইউনিয়নের কবির হোসাইন এর ছেলে। জানা গেছে, গত 8 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে তাকে রাস-আল-খাইমা স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়। তিনি ভিজিট ভিসায় ১০ মাস আগে আমিরাতে এসেছিল। দেশে তার লাশ প্রেরণে অর্থের সমস্যা থাকায় বিলম্ব হয়। তবে মানবিক দিক বিবেচনায় তার লাশ দেশে প্রেরণের লক্ষ্যে রাস আল খাইমার স্থানীয় এক আরবি মোহাম্মদ এবং বাংলাদেশ কমিউনিটির সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, জাফর চৌধুরী, জসিম মল্লিক ও আবুল ফজলের অর্থদান ও সহযোগিতায় আজ রাতে শারজাহ এয়ার এরাবিয়া যোগে তার লাশ বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে। এ লক্ষ্যে আজ সোমবার (৪ জুলাই) দুবাই সোনাপুর হেলথ সেন্টার জামে মসজিদে বাদে আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় আরবী, কমিউনিটি ব্যক্তিত্ব ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, সাইফুল ইসলাম তালুকদার সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী জানাজায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাকিল হোসাইন এর মৃত্যু কালে তার ৮ মাস বয়সী এক ছেলে, স্ত্রী এবং পিতা-মাতা রেখে যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ