তারেক রহমানের মনোনীত লোকের পাশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের মনোনীত লোকের পাশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সামনে নির্বাচন, দল আমাদেরকে তৈরি হতে বলেছে। তৈরি হতে হবে। আমাদের মার্কা ধানের শীষ, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। দেশ নায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ প্রতীক দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথে থাকবো, কাজ করে যাবো।

শনিবার (২ নভেম্বর) ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মশিউর এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটি আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি।

দুদু বলেন, মশিউর রহমান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় 72 থেকে 75 সেই ভয়ংকর দিনগুলোতে তিনি দেশের জন্য কাজ করেছেন। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে গিয়ে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। বাকশালের সেই ভয়ংকর সময়গুলোতে রক্ষী বাহিনী এই এলাকায় যে ভয়ংকর তাণ্ডব চালিয়েছে কত মানুষকে খুন করেছে, গুম করেছে। সেই সময় মশিউর রহমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

তিনি বলেন, ৭৫ পরবর্তী সময় যখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। সে সময় দেশে বিশৃংখলা ছিল। কারণ শেখ মুজিবুর রহমানের আমলে এদেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। শেখ মুজিবুর রহমানের তৈরিকৃত রক্ষী বাহিনী চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে খুন করেছে, গুম করেছিলো। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যতগুলো রাজনৈতিক দল ব্যান করেছিলো। সবগুলো দলকে তিনি রাজনীতি করার সুযোগ দেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কৃষিখাতে আমুল পরিবর্তন আনেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এই দেশ থেকে ধান, চাল রপ্তানি করেছেন। অথচ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন দিন নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা অপবাদ, কূটুক্তি করে নাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জীবনে কোন নির্বাচনে পরাজিত হন নাই। সেই নেত্রীকে মিথ্যা একটি মামলায় ছয় বছর কারাগারে রেখেছিল ফ্যাসিবাদ, দখলদারি আওয়ামী সরকার শেখ হাসিনা।

তিনি বলেন, লুটেরা, জালিম, শেখ হাসিনা পালিয়েছে। পালানোর সময় কত মায়ের বুক খালি করে গেছে। ৩৪টা শিশুকে হত্যা করেছে। ছাত্র, শ্রমিক, কৃষক, সাধারণ জনগণ কে হত্যা করেছে। জালেম শেখ হাসিনা বাঁচার জন্য পালিয়ে তার আসল ঠিকানায় চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই মহিলা (শেখ হাসিনা) দেশটাকে পচিয়ে,গলিয়ে ধ্বংস করে পালিয়ে যাবে। সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, মশিউর রহমান আমাদেরকে যে পথ দেখিয়েছেন লড়াইয়ের পথ। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার। সেই দেশের উপর কেউ যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এদেশের জনগণ মানবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে নির্বাচন, দল আমাদেরকে তৈরি হতে বলেছে। তৈরি হতে হবে। আমাদের মার্কা ধানের শীষ, এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। দেশ নায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ প্রতীক দিবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথে থাকবো কাজ করে যাব।

সভায় আরো বক্তব্য রাখেন জয়ন্ত কুমার কুন্ডু, এমএ মজিদ সহ ঝিনাইদা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ