গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঐক্যকে ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই-আগস্টে দেশের মানুষের মাঝে যে ঐক্যে তৈরি হয়েছে সে ঐক্য ফাটল ধরানো যাবে না।

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটির এবারের তাৎপর্য ও গুরুত্ব অনেক বেশি। তাই ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র‌্যালিতে দলটির নেতা-কর্মীসহ সর্বস্তরের জগণ অংশ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীতে ৮ নভেম্বর বিএনপির র‌্যালি সফল করতে শৃঙ্খলা উপ-কমিটির সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রমুখ। বিএনপির সহ-সম্পাদক আমিরুল ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, হায়দার আলী লেলিন, একরামুজ্জামান বিপ্লব, আকরামুল হাসান, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, আব্দুল সাত্তার পাটোয়ারী, রাশেদ আহমেদ প্রমুখ।

ডা. জাহিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু কিছু লোক গণ-মানুষের আন্দোলনকে নিয়ে নানা কথা বলছেন।

তিনি বলেন, এবারের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ৪৭২ জন নেতা-কর্মী জীবন দিয়েছেন। বিগত ১৭ বছরে হাজার হাজার নেতা-কর্মী শহীদ হয়েছেন। গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন। এখনও আমরা মামলা থেকে রেহাই পাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানসহ লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে এখনও মামলা রয়েছে। এখনো আমাদের অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছে। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে লড়াই চলছে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না করা পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ