ডেইরিখাতে আমদানি নির্ভরতা কমাতে চাই: ফরিদা আক্তার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেইরিখাতে আমদানি নির্ভরতা কমাতে চাই: ফরিদা আক্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১১, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১১, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রানী সম্পদ মন্ত্রানালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আমাদের মৎসখাত যেমন বৈষম্যের শিকার তেমনি প্রানীখাতও অসম সংহাতের শিকার। দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমাদের আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিদেশি, টেকনলোজী ও আমদানি নির্ভরতা কমাতে চাই।

সোমবার (১১নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিষ্ট ফোরাম (এফএলজেএফ) এর উদ্যোগে ‘দেশের ডেইরি খাতের সমস্যা-সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রানীসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের আমিষ জাতীয় খাদ্যের যোগান আসে প্রানী, মৎস থেকে কাজেই এ খাতে উন্নয়নের চিন্তা না করলে বেঁচে থাকা কঠিন হবে। বিশেষ করে দুধ উৎপাদনে ঘাটতি কমাতে আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে। আমদানির নির্ভরতা থাকলে আমাদের গরু-ছাগল পালনে দুধ উৎপাদনে যে সম্ভাবনা গুলো আছে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুধ বলতে আমরা শুধু গরুর দুধকে ই বুঝি কিন্তু বিকল্প হিসেবে মহিষের দুধ থেকেও ঘাটতি পূরণ করা যায় এখান থেকে দুগ্ধ জাতীয় অনেক কিছুই তৈরি করা যায়।

তিনি বলেন, বিদেশি গরুর তুলনায় দেশি গরুর দুধের উৎপাদনশীলতা কম। কিন্তু আমরা যদি উৎপাদন বাড়ানোর জন্য গরুকে ফিড খাওয়াই তাহলে উৎপাদন খরচ বেড়ে যায়। তার চেয়ে বরং ঘাস লাগিয়ে, গোচারন ভূমি বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়াতে পারি কৃষিখাতে চাষের জন্যে আগাছানাশক দ্রব্য ব্যবহার করে গো-খাদ্য নষ্ট না করে এটি সমন্বয় করার দরকার আছে।

তিনি বলেন, আমাদেরকে বড় বড় কোম্পানির নির্ভরশীলতা কমিয়ে সাধারণ কৃষকদের থেকে দুধ সংগ্রহ করে সেটা কি করে শহরে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বেশির শিশু পুষ্টিহীনতায় ভুগছে। শিশুদের মিড ডে মিল হিসেবে দুধের পাশাপাশি ডিম ও দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিষ্ট ফোরাম এর সভাপতি এম. এ. জলিল মুন্না রায়হান এর সভাপতিত্বে সেমিনারে আরোও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়এর ভারপ্রাপ্ত সচিবব এ.টি.এম মোস্তফা কামালসহ ক্ষুদ্র ও মাঝারি খামারিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ