দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করবে কৃষক দল : জসিম উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করবে কৃষক দল : জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। পতিত হাসিনার দূঃশাসনে মানুষ এতোই অতিষ্ঠ ছিল ৫ই আগষ্টের বিপ্লব তার প্রমান মেলে। কোন অবৈধ সরকারের অধীনে দেশ নিরাপদ ছিলনা বলেই জনগন দীর্ঘ সংগ্রাম করে পতিত হাসিনার অবৈধ মসনদ ঘুড়িয়ে দিয়েছে। মোহাম্মদ জসিম উদ্দিনকে তার নিজ উপজেলা সাতকানিয়ার সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যেগে দেওয়া সংবর্ধনা ও বিপ্লব-সংহতি দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

জসিম উদ্দিন আরও বলেন, একটি গনতান্ত্রিক ও অংশগ্রহন মূলক নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পতিত ফ্যাসিবাদ দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গনতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের নেতাকর্মী ও দেশের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি দেশবরন্য কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে দেশব্যাপী কৃষক দলের নেতাকর্মীরা দেশ‌ বিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানষিক ভাবে প্রস্তুত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈমুল আলম খোকনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মজিবুর রহমান চেয়ারম্যান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম- সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক মোহাম্মদ ফিরোজ।

বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা রমজান আলী পিংকু, নেজাম উদ্দিন রুবেল, মুহিব্বুল হক আতিক, জিসান আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের অন্যতম সদস্য মহিউদ্দিন সাগর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ