ঈদের বদলে বন্যার পর আন্দোলনের গল্প ফেঁদেছে বিএনপি : হানিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের বদলে বন্যার পর আন্দোলনের গল্প ফেঁদেছে বিএনপি : হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

ঈদের পরের বদলে বিএনপি এখন বন্যার পর আন্দোলনের গল্প ফেঁদেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি নেতারা জনগণকে ত্রাণ না দিয়ে ঢাকায় বসে বক্তৃতাবাজি করছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিভস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে বন্যা দুর্গতদের মাঝে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হানিফ এ মন্তব্য করেন। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি উপজেলার মানুষকে অর্থ সহয়তা দেয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ বন্যায় মানুষকে সহযোগিতা করার ব্যাপারে সিদ্ধহস্ত। শেখ হাসিনা ১৯৯১ সালের বন্যায় উড়িরচড়ে বিচ্ছিন্ন দ্বীপে নিজে গিয়ে ত্রাণ দিয়েছেন। বন্যাসহ বিপদে-আপদে মানুষকে সহযোগিতা করতেন বলেই মানুষ বঙ্গবন্ধুকে ভালবাসতো বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বন্যায় সরকার ৯ হাজার টন চাল, দেড় লক্ষ প্যাকেট শুকনো খাবার, ১১ কোটি টাকা ত্রাণ দিয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ১ কোটি টাকার অধিক টাকা দেয়া হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের স্থানীয় আওয়ামী লীগও যথেষ্ট অর্থ সহয়তা দিয়েছে। বিএনপির একমাত্র কাজ মিথ্যাচার দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার, চরিত্র হননের জবাব কাজ দিয়ে দেব আমরা। আর তারা একবার বলবে ঈদের পরে আন্দোলন, পরীক্ষার পরে আন্দোলন আর এখন বলছে বন্যার পরে আন্দোলন। বিএনপির আন্দোলন আষাঢ়ে তর্জন-গর্জন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সিলেট বিভাগের ৮ উপজেলার পক্ষ থেকে অর্থ নেন শফিউল ইসলাম চৌধুরী নাদেল ও কুড়িগ্রাম জেলার পক্ষে অর্থ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ