কারা পদ ভাগাভাগি করেন, জানালেন হাসনাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারা পদ ভাগাভাগি করেন, জানালেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৬, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন।’

শনিবার (১৬ নভেম্বর) সকালে শিক্ষা অধিকার সংসদের আয়োজনে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন।

তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয় জানিয়ে তিনি বলেন, তরুণরা এবার ইতিহাস সৃষ্টি করেছেন। তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তককে তা যথাযথভাবে তুলে ধরতে হবে।

এসময় পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ