দলীয় ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন বিএনপির ১১ জেলার নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলীয় ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন বিএনপির ১১ জেলার নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৫, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপডেন্ট

বানভাসি মানুষের সহযোগিতায় দলীয় ত্রাণ তহবিলে অর্থ দিয়েছে বিএনপির ১১ জেলার নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে নগদ অর্থ ও চেক তুলে দেন জেলা নেতৃবৃন্দ।

এই সময়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলার আহমেদ আজম খান, আবদুস সালাম আজাদ, মানিকগঞ্জ জেলার আফরোজা খান রিতা, এস এ জিন্নাহ, নরসিংদী জেলার খায়রুল কবির খোকন, যশোর জেলার সৈয়দ সাবেরুল হক সাবু, অনিন্দ্য ইসলাম অমিত, মুন্সিগঞ্জ জেলার কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, ঝিনাইদহ জেলার এম এ মজিদ, আসাদুজ্জামান আসাদ, নড়াইল জেলার জাহাঙ্গীর আলম বিশ্বাস, জয়ন্ত কুন্ড, নোয়াখালী জেলার গোলাম হায়দার, ময়মনসিংহ দক্ষিনের মাহবুবুর রহমান লিটন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সাতক্ষীরা জেলার সৈয়দ ইফতেখার এবং সিরাজগঞ্জ জেলার রুহুল কুদ্দস তালুকদার দুলু।

এছাড়া ঢাকাস্থ খুলনা জাতীয়তাবাদী ফোরামের খান রবিউল ইসলাম ও সিরাজগঞ্জের মুরাদ নগর উপজেলার সভাপতি মহিউদ্দিন অঞ্জনও ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেন।

জাতীয় ত্রান কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘‘ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতা-কর্মীরা বন্যা কবলিত এলাকায় দূর্গতদের পাশে থেকে কাজ করছে, তাদের ত্রাণ দিচ্ছে, চিকিতসা সেবা দিচ্ছে, ঔষধ দিচ্ছে, গৃহনির্মানে সহযোগিতা করছে। আমাদের এই কার্য্ক্রম অব্যাহত থাকবেন।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ