এম এ মালিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এম এ মালিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের আয়োজনে দক্ষিণ সুরমা তথা সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এম এ মালিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহনের উদ্দেশ্যে ইউকেতে ১ম নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কভেন্ট্রীতে এক কমিউনিটি হলে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাউথ সুরমা এসোসিয়শন মিডল্যান্ড ইউকের সভাপতি জমিরুল ইসলাম সিরাজ, সভা পরিচালনা করেন মেহরাব উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন কয়েছ চৌধুরী।


জনাব এম এ মালিককে পূর্ণ সহযোগীতার অন্গীকার নিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব মোহাম্মদ মোস্তফা, পংকি তালুকদার, হীরন মিয়া, কে আর জসিম, কাজী মনি, আতাউর রহমান, জমশেদ আলী, মোহাম্মদ আমিন, আশিক আলী, জমিউল ইসলাম জামিল, রাজা মিয়া, শামিমুর রহমান জামিল, শাহ মাহবুব, ইমাম উদ্দিন, আব্দুল আলিম ও কামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ