মির্জা ফখরুলের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাতের আরও উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ