কাল বঙ্গভবনে যাচ্ছেন হাইকোর্টের ২৩ বিচারপতি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল বঙ্গভবনে যাচ্ছেন হাইকোর্টের ২৩ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঙ্গভবনে যাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

বুধবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে। ২৩ বিচারপতি হলেন, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি হামিদুর রহমান, নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী, বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

এর আগে গত ৯ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ