রাজধানীতে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণ টিম প্রতিনিয়ত কাজ করছে। এরই ধারবাহিকতায় আজ মঙ্গলবার প্রতিষ্ঠান কেন্দ্রিক ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করে। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মতিঝিলের দিলকুশা ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবন, জীবন বীমা কর্পোরেশন, বিএডিসি, রাজউক ভবন, শিল্প ব্যাংক ভবন পর্যন্ত সকল ভবন ও রাস্তায় দলীয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
পর্যবেক্ষণ টিমের উপস্থিত ছিলেন, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রশিদ হাবিব, ওমর ফারুক শাফিন, রাশেদ ইকবাল খান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম সরোয়ার, জাকির হোসেন সিদ্দিকী, আলী আকবর চুন্নু, জাকির হোসেন নান্নু, সাগরেজ জামান ও পারভেজ রেজা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ