বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : মাওলানা মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ৩১ জানুয়ারি থেকে ইজতেমা শুরু। আর যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের অধিকার নেই ইজতেমায় অংশগ্রহণের। রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শনিবার (০৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ময়দানে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও তাবলিগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের আয়োজন করেন ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীরা।

এ সময় তিনি বর্তমান সরকারের নীরবতাকে দোষারোপ করে বলেন, ফ্যাসিবাদী প্রেতাত্তারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ব্যস্ত। এ ছাড়াও ২০১৮ সালের ঘটনার যথাযথভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে ২০২৪ এর পুনরাবৃত্তি হতো না।

বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে : নুরুল ইসলাম
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিলসহ সাদপন্থিদের সব কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করা হয়। আগামী ২৫ জানুয়ারি ওলেমা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ