দেশ রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশ রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৫, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৫, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

 

রাজবাড়ী প্রতিনিধি
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে ।

রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.মুহাম্মদ ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এ লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের দক্ষতা ও উচ্চমানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুশীলনস্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

পরে প্রায় ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন।

অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। পাশাপাশি ওই মহড়ায় অংশ নেয় বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ