শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১১, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক বি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। এর মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন তিনি। বলেন, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

আরও পড়ুন>> বিজিবির প্রতিরোধে সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার।

এছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ