লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সমমনা জোটের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশ লেবার পার্টির সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দলের আট সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ