চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নুরুল হক নুরের নেতৃত্বে এখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন। উপস্থিত ছিলেন দূতাবাসের আরও দুই ঊর্ধ্বতন কর্মকতা।

দেড়ঘন্টাব্যাপী এই বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।

এ সময় গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সব অংশীজনকে নিয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

পরে গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ