অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চারটি সংস্কার কমিশনের সুপারিশ গত ১৫ জানুয়ারি প্রথম জমা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারগুলো চিহ্নিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের দিকে তাকিয়ে রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইইউ বলেছে, তারা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ওপর উচ্চাভিলাষী সংস্কারে সমর্থন দিতে প্রস্তুত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গত ডিসেম্বরে দেওয়া ঘোষণার পর বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করতে মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে তারা নিবেদিত।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে শ্রম অধিকার, বিচার বিভাগীয় সংস্কার ও সন্ত্রাস দমন বিষয়ে ইতোমধ্যে আলোচনা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ