জনগণ নয়, একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের : খোকন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ নয়, একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের : খোকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে। যে কারণে তাদের অনুপস্থিতিতে দুই দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে। তাই বলতে চাই, প্রভু নয় ভারত আমাদের বন্ধু হবে, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চাই।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন আরও বলেন, বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের ইতিহাস হলো বেইমান ও বিশ্বাসঘাতকের। আওয়ামী লীগ দেশের জন্য কিছুই করেনি। তারা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। ওয়ান-ইলেভেনের বাই প্রোডাক্ট সরকার ছিল আ.লীগ সরকার, আমরা সেই প্রমাণ পেয়েছি।

জনগণ নয়, একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের : খোকন
আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায়কারী তাদের বিচার চাই : মিন্টু
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ