লন্ডনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ১৯ জানুয়ারি বাদ এশা পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি, যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি, অঙ্গ এবং সহ যোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, কোষাধ্যক্ষ সালেহ গজনভী, সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, কে আর জসীম, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক মিয়া, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাসক মোঃ তৌকির শাহ, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন চৌধুরী, সাবেক সদস্য আরিফ মাহফুজ, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মিরাজ, লন্ডন মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, জিয়াউর রহমান, আমির হোসেন, মবিন ভূঁইয়া কাজল, মবিন ভুইয়া কাজল, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, আলী আহমদ মোড়ল, বাবুল মুন্সী, সৈয়দ কবির, নিউহাম বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম নিপু, ইস্ট লন্ডন বিএনপির কবি কাওসার, যুবদলের সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, শাজাহান আলম, সানুর মিয়া, সৈয়দ মামুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন, মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ