মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এনে জনগণের ক্রয়ক্ষমতার আওতায় রাখতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর দক্ষিণখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে পল্লবী থানা ২ নম্বর ওয়ার্ড বিএনপির শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যায় রাজধানীতে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখনো পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে।
মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
‘জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ছাড়া মুক্তি মিলবে না’
আমিনুল হক বলেন, দ্রব্যমূল্যের বাজারের এই আওয়ামী সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের দেশের জনগণের দৈনন্দিন জীবনমান আরও দুষ্কর হয়ে যাবে।
আওয়ামী স্বৈরাচারের সময় গত ১৭ বছরে আমরা বাংলাদেশের পরিপূর্ণ উন্নয়ন দেখিনি উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে আমরা শুধু স্বৈরাচার শেখ পরিবারের পকেটের উন্নয়ন দেখেছি, চুরির উন্নয়ন দেখেছি, ডাকাতির উন্নয়ন দেখেছি।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি, বাংলাদেশের শেখ পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। তারা যে টাকা পাচার করে নিয়ে গেছে এটা এ দেশের জনগণের টাকা। জনগণের টাকা মেরে নিয়ে তারা কানাডার বেগম পাড়ায়, আমেরিকায়, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম তৈরি করেছে।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য হলো- বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ গত ১৭ বছরে তারা এ দেশের জনগণের জন্য কোনো রাজনীতি করেনি। তারা শুধু রাজনীতি করেছে নিজেদের পকেটের উন্নয়নের জন্য।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের উদ্যোগে ও সভাপতিত্বে দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন, আফাজ উদ্দিন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এসএ খোকনসহ দক্ষিণখান থানা বিএনপির সব যুগ্ম আহ্বায়ক, সদস্য ও থানা আওতাধীন ৪৭, ৪৮, ৪৯, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
‘জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে’
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+
বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
X
বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক সময় জাতীয় পার্টিও আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। জামায়াতও আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিদান হিসেবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন’ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাল এসব কথা বলেন।
এ সময় একটি দল ‘পতিত’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করে আলাল বলেন, বিগত দিনে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে, তারাই নিঃশেষ হয়ে গেছে। সুতরাং তাদের বলব, এটি করার আগে অনেকবার ভাবুন।
তিনি আরও বলেন, খবরে দেখছি- ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা নতুন রাজনৈতিক দল করবেন, আমরা তাদের স্বাগত জানাই। তবে একটি কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, এটি করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন। আপনাদের অনেকবার ভাবতে হবে।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল ছাত্রদল নেতা জাফর
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে ‘বাকশাল’ করেছিলেন। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেন। এর প্রতিদান হিসেবে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়।
তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন, তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এ চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এ আওয়ামী লীগই একসময় তাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ, আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক-কলামিস্ট কালাম ফয়েজী বলেন, জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যে কোনো প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এই মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করায় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান।
বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি মো. মোস্তফা, রমিজ উদ্দিন রুমী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, মহিলা সম্পাদিকা নীলা শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শিরীন আখতার, সদস্য এসএম কমর উদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ