পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ে নতুন রেকর্ড - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৫:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৫:৫০ পূর্বাহ্ণ

 

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এখন পর্যন্ত পদ্মাসেতুতে একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড এবং প্রথমবারের মতো একদিনে ৪ কোটি টাকা আদায় হয়েছে।

আজ শনিবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (৮ জুলাই) মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপরদিকে, জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পারি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ড. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ