স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীর মিলনে গণতন্ত্র হবে না : শামসুজ্জামান দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীর মিলনে গণতন্ত্র হবে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরূকরণ যাইহোক, জনগণ যেটাকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রত্যাশায় বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। বিএনপির লড়াই যাতে আরও শক্তিশালী হয় সেজন্য সারা দেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ