নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে : ড. খন্দকার মোশাররফ হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে : ড. খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আজকে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি এই অন্তবর্তীকালিন সরকার অতি শীগ্রই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপরে জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না। জনগণই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না।

খন্দকার মোশাররফ বলেন, অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু, আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি।

তিনি বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কারতো বিএনপি একবছর আগে ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে। সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না। এই সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে, এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই। কিন্তু, অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, অনেকে দাবি করতে চান যে জুলাই-আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে পেয়েছ। কিন্তু, এই আন্দোলন গত ১৭ বছর যাবত চলেছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, যেকোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই-আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার।

তিনি আরও বলেন, এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে, আন্দোলনের সফল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন, তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয়। তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে, তারা নিরপেক্ষ অন্তবর্তীকালিন সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করেছি।

নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লা আতিকুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাটসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ