রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির আলোচনাসভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির আহবায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য সচিব,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট .রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট.শফিকুল হক মিলন,রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী বিভাগীয় ত্রাণকমিটির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না।


উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি,চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দীন,শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ,রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন,বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ