ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঠেকাতে জুতা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন ঠেকাতে জুতা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জীবন দিয়ে হলেও আগামী শনিবার (০১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে জেলা বিএনপির বৃহত্তর একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত জুতা মিছিল থেকে এ হুমকি দেওয়া হয়।

মিছিলটি শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে কালিবাড়ি মোড়, টিএরোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈনুল হাসান চপল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৪টি ইউনিটের মূল ধারার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একটি প্রহসনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত বিএনপির লেবাসধারী কবির আহমেদের কূটকৌশলে জেলা বিএনপির নামে এ অপচেষ্টা চালিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে।

তারা আরও বলেন, সম্মেলন করতে হলে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে প্রতি থানায় থানায় নতুন করে সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করতে হবে। অন্যথায় জীবন দিয়ে হলেও এ কর্মসূচি করতে দেওয়া হবে না।

পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভুইয়া কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ জানানো হয়। জুতা মিছিলে জেলা বিএনপির বৃহৎ একাংশের নেতাকর্মী ছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলনের সব প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনঢ় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ