খন্দকার মুক্তাদিরের পক্ষে থেকে ৮নং কান্দিগাও ইউনিয়নে ঈদ উপহার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের পক্ষে থেকে ৮নং কান্দিগাও ইউনিয়নে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে ঈদ উল আযহা উপলক্ষে বন্যার্ত অসহায় পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ৮নং কান্দিগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাঘারপাড় কান্দি গ্রামের ৫শত পরিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আমজাদ হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, সদর উপজেলা যুবদল নেতা কাইউম আল মামুন, ফয়জুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দল নেতা রুবেল আহমদ, মহানগর ছাত্রদল নেতা সুমন আহমদ, সদর উপজেলা ছাত্রদল নেতা ফখরুল, কাউসার, আরিফ, তাজউদ্দীন, সাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ