রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজধানীতে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ৫:০২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। l দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ সন্ধ্যায় কাকরাইলের নাইট এঙ্গেলের মোড় থেকে মশাল মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে আরও অংশ নেন যুবদলের নেতা শফি উদ্দিন আহমেদ সেন্টু, রবিউল ইসলাম নয়নসহ দুই শতাধিক নেতাকর্মী।

মশাল মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ সংকটে লোডশেডিংয়ে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। দ্রব্যমূল্যর দাম এখন আকাশ ছোঁয়া। এ অবস্থা চলতে পারেনা। অচিরেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ