বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

শিল্পনগরী টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের দল এখন টঙ্গীমুখী। পুরো শিল্পনগরী টঙ্গী মানুষের নগরীতে পরিণত হয়েছে। ইবাদত-বন্দেগির মোক্ষম সময় হৃদয়ে ধারণ করে মুসল্লিদের স্রোত টঙ্গীমুখী। এই স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। আজ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। কোন কোন জেলার মুসল্লি কোন খিত্তায় অবস্থান নেবেন সে দিক-নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে। ময়দানের মুসল্লিদের অবস্থান ও জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তায় (ভাগে) বিভক্ত করা হয়েছে। ইজতেমায় বিশ্বের অর্ধশত দেশের প্রায় ১০-১৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। গতকাল বিকাল পর্যন্ত বিভিন্ন ৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান ময়দানে তাদের জন্য নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছে বলে আয়োজক কমিটির অন্যতম মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মানবজমিনকে জানান। দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ওলামায়ে কেরামগণ ছয় উসুল যথা- ঈমান, নামাজ, এলেম এবং জিকির একরাম নিয়ত দাওয়াত ও তাবলীগ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বয়ান রাখবেন। মূল বয়ানের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষায় তরজমা করা হবে।

একদিন পরেই দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্ব ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বুধবার। দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান করে শান্তিপূর্ণভাবে দেশ-বিদেশের মুরব্বিদের আমল-আখলাক বয়ান শোনার জন্য প্রস্তুত করা হয়েছে ১৬০ একরের বিশাল ময়দানকে। আজ বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও গত ২৯শে জানুয়ারি থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিতে দেখা গেছে। এতে গতকাল থেকেই পুরো ইজতেমা মাঠ এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মাদ্রাসার প্রিন্সিপাল মো. মজিবুর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল তাবলীগ অনুসারে মুসল্লি ইজতেমা মাঠে অবস্থান করছেন। এত আগে আসার বিষয়ে জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন- আগে এসেও জায়গা পাচ্ছে না। আর একদিন পরে এলে রাস্তায় বসতে হতো। এতে ভোগান্তি বেড়ে যেত। এ বছর এত লোক ইজতেমা মাঠে আসার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, পবিত্র হজের পর বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় মহাসমাবেশ এটি। বিশ্ব ইজতেমা উপলক্ষে আমরা দেশ-বিদেশের শীর্ষ মুরব্বিদের দ্বিন, আখলাক ও আখেরাতের বিষয়ে জানতে পারি এ কারণে ইজতেমা শুরুর দু’দিন আগে থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠে আসার কারণে মাঠ পরিপূর্ণ হয়ে যায়।

আইনশৃঙ্খলা জোরদার: বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে। নিরাপত্তার লক্ষ্যে ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে (বৃহস্পতিবার) পুলিশসহ র?্যাব সাদা ও পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে বুধবার থেকেই ময়দানের প্রতিটি প্রবেশপথে পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা জোরদার করতে র?্যাব’র কমিউনিকেশন উইং ও পুলিশের পক্ষ থেকে ১৮টি প্রবেশপথসহ চারপাশে গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও থাকছে মেটাল ডিটেক্টর, নাইট ভিশন বাইনোকুলার, বোম ডিসপোজাল টিম, হেলিকপ্টার-নৌ টহল ও স্ট্রাইকিং ফোর্স। র?্যাব’র ইন্টেলিজেন্সের সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ইজতেমা মাঠে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সে ব্যাপারে কড়া নজরদারিতে রাখবেন। প্রতিটি খিত্তায় বিশেষ সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করবেন।

ফায়ার সার্ভিস: ফায়ার সার্ভিসের ১২টি গাড়িসহ ফায়ার সার্ভিসের সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন স্থানে বসানো র?্যাব’র ও পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পর্যবেক্ষণ দল সার্বক্ষণিক ইজতেমার ময়দানের পর্যবেক্ষণ করবেন।

চিকিৎসা ব্যবস্থা: ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানের ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। গাজীপুর সিভিল সার্জন অফিস এ বিষয়ে তত্ত্বাবধায়ক ডাক্তার আফজাল হোসেন জানান, টঙ্গী ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালকে ইজতেমার মুসল্লিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য ৮টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০টি এম্বুলেন্স। এছাড়াও চক্ষু, মেডিসিন, সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞসহ চিকিৎসা সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

পানি ও গ্যাস সরবরাহ: ইজতেমা আয়োজক তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবীদের প্রস্তুতি ছাড়াও ওয়াসা, তিতাসসহ সরকারের সংশ্লিষ্ট সেবা দানকারী সংস্থাগুলো তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া পাবলিক হেল্‌থ কর্তৃপক্ষ তাদের ইজতেমা ময়দানে ১৮টি গভীর নলকূপের মাধ্যমে ২৩ লাখ লিটার পানি লাখ লাখ মুসল্লিকে পানি সরবরাহ করে যাচ্ছে। এছাড়াও গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে পানি সরবরাহ করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইজতেমা ময়দানে বিদেশি মেহমান খানায় রান্নাবান্নার প্রয়োজনীয় স্থানে পর্যাপ্ত গ্যাসের চুলা স্থাপনের কাজ সম্পন্ন করেছেন।

ইজতেমা কমিটির বক্তব্য: বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মানবজমিনকে জানান, ইতিমধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। প্রথমপর্বে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ তাবলীগ অনুসারী লাখ লাখ মুসল্লি দেশের বিভিন্ন জেলা থেকে ময়দানের এসে অবস্থান নিচ্ছেন ইনশাআল্লাহ্‌।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ