কাল থকে বইমেলা, কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পহেলা ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ েইউনুস।
অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাবসহ গোয়েন্দা সংস্থার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় একজন নিরাপরাধ লোকের গায়েও আমার সহকর্মীরা আঘাত করবে না। তবে আইন ভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জনতার আওয়াজ/আ আ