বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সমন্বয়ক সারজিস আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সমন্বয়ক সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে সারজিসকে বিয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফেসবুক বিয়ের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সার্জিস! তোমাদের একসঙ্গে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ