ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে : ডা. শফিকুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে। বিচারকাজ আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই। পরে নির্বাচন, আগে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনে খুনের বিচারে কোনো আপস নয়, প্রতিটা খুনের বিচার হতে হবে। আমরা ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে কতজন খুন হয়েছেন তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। সেদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে, মানুষকে মেরে পুড়িয়ে ছাই করে দিয়েছে তাদের হিসাব মিলবে কীভাবে? এখনো হাসপাতালে ৩৪ হাজারের বেশি মানুষ পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জামায়াতে আমির বলেন, আমাদের দলে টেন্ডারবাজি নেই, চাঁদাবাজি-লুটপাট নেই। আমরা একটি শান্তিপ্রিয় দলের নেতাকর্মী। যারা জাতির সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে তাদের এ দেশে কোনোদিন ঠাঁই হবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সুনামগঞ্জ জেলা জামায়াতে আমির মাওলানা তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য সেলিম উদ্দিন।

সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ, মৌলভীবাজার জেলা জামায়াতে আমির সায়েদ আলী, সিলেট জেলা জামায়াতে আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে আমির মোকলেছুর রহমান, সুনামগঞ্জ জামায়াতে আমির মোমতাজুল হাসান আবেদ, সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ