তিতুমীরে অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত পাঁচদিন ধরে আমরণ অনশনে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহম্মেদ এ তথ্য জানান।
আশঙ্কাজনক শিক্ষার্থীরা হলেন- রাশেদ, রায়হান ও রানা।
ডা. রাসেল আহমেদ বলেন, অনশনরত শিক্ষার্থীদের শরীরে পানি শূন্যতার কারণে তাদের ব্লাড প্রেসার কমে যাচ্ছে। ফলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। এখানে তাদের আর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাদের যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে তাদের শরীরে শর্টটার্ম এবং লংটার্মে বড় ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, পানি শূন্যতার কারণে তাদের মধ্যে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়েছে এর ফলে তাদের কিডনির কর্মক্ষমতা কমে যাচ্ছে। তাদের অবস্থা অবনতি দিকে যাচ্ছে। বিশেষ করে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব না হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা দিতে হবে।
তিতুমীর কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি যাতে বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ