যুক্তরাষ্ট্র গেলেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।
যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেখানে কোনো আলোচনার বিষয় নয়। সেটা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। আমরা আমন্ত্রিত হয়েছি। সেখানে যাচ্ছি। তবে সাইড লাইনে কিছু আলোচনা হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। বছরে একবার হয়। তিনি প্রশ্নের জবাবে বলেন, তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। মার্কিন কংগ্রেসের আয়োজনে জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ এই অনুষ্ঠান হয়। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিরা অংশ নেন।
ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান পরিচিত ছিল ‘প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে। ১৯৭০ সালে নাম পাল্টে করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ১৯৫৩ সালে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। পরবর্তীতে তার উত্তরসূরিদেরও যোগ দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।
আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব দেশে ফিরবেন।
জনতার আওয়াজ/আ আ