আবারও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীরের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে না ১১ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী, আজ সোমবার সকাল থেকে শাটডাউন থাকবে কলেজ। এর আওতায় অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, “সোমবার থেকে ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। দাবি আদায়ের আগপর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না।”

এছাড়া সংবাদ সম্মেলনে ৩ দফা ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এগুলো হলো-

১. তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

৩. তিতুমীর কমিশন গঠনে আইন উপদেষ্টা বাধা দিয়েছেন। এর তদন্ত করতে হবে। আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তবে তিতুমীর কলেজে সোমবার সরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ