ইসি কর্মকর্তাদের বিচার দাবীতে নারায়ণগঞ্জে পর্দানশীল নারীদের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইসি কর্মকর্তাদের বিচার দাবীতে নারায়ণগঞ্জে পর্দানশীল নারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বিগত ১৬ বছর যাবত ছবি ছাড়া পর্দানশীল নারীদের জাতীয় পরিচয় পত্র না দেয়ায় ইসি কর্মকর্তাদের বিচার দাবী, পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতা মূলক করা ও আঙ্গুলের ছাপ নেয়ার সময় নারী কর্মীকেই থাকতে হবে এ তিন দাবীতে মানববন্ধন করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে সোমবার (৩ ফেব্রæয়ারী) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সমানে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন পালনকালে পর্দানশীল নারীরা অভিযোগ করে বলেন, শুধু ভোটের জন্যই নয়, জমি ক্রয় বিক্রয়, ব্যাংক সহ প্রায় সব কাজেই এখন জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। তাই পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দিতে হবে বলে দাবী করেন।
পরে তারা জেলা নির্বাচন অফিসে স্বারকলিপি প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ