নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের অবস্থানসহ বিক্ষোভের প্রতিবাদে সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার, সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা গোলজার হোসেন, বোরহান পাঠানসহ বিএনপির নেতারা ও ইউপি সদস্যরা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) রেডক্রিসেন্ট কর্তৃক এই এলাকার গরিব-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় কম্বল না পেয়ে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের ওপর হামলা চালায় আগত ব্যক্তিরা। বিষয়টি নিয়ে জামায়াত-শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে। পাশাপাশি শহরে তারা বিক্ষোভ মিছিল করে। এই ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদের কলুসিত করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামায়াত-শিবিরের নেতারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ