বাংলাদেশ ভঙ্গুর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ভঙ্গুর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খুব গভীর পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া উচিত। সেই পদক্ষেপ গ্রহণ ভুল হলে দেশে যে অস্থিরতা তৈরি হবে সেখান উঠতে অনেক সময় লাগবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্তরা বেশি সমস্যায় আছেন। তারা কারো কাছে হাত পাততে পারছে না। সামনে যেহেতু রমজান সরকারের উচিত দ্রব্য মূল্যের ব্যাপারটা ভালোভাবে পর্যবেক্ষণ করা।

গতকাল ধানমন্ডি ৩২ এর ঘটনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, গতকাল রাতের যে তাণ্ডব হয়েছে, সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য দেয়া হবে। তবে আমি যেটা বলতে চাই—সেটা হচ্ছে, এই শক্তিটাকে ভাঙাভাঙির কাজে না লাগিয়ে, যারা দেশ থেকে বিদায় নিয়েছে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় সে কাজটা করা উচিত।

তিনি বলেন, আজকে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। খুব গভীর পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া উচিত। সেই পদক্ষেপ গ্রহণ ভুল হলে দেশে যে অস্থিরতা তৈরি হবে সেখান উঠতে অনেক সময় লাগবে।

যুব দলের সাবেক এই সভাপতি বলেন, যিনি পালিয়েছেন এবং যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আখ্যা পাওয়া রাজাকার এবং অপরদিকে হচ্ছে পালিয়ে যাওয়া পালাকার। রাজাকার এবং পালাকারকে কোন চক্র নিয়ে, ষড়যন্ত্র নিয়ে যে কখন কর্মসূচি দেয়—এটা নিয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কর্মসূচিকে সমর্থন করা কিংবা বিরোধিতা করা, সেটা করার আগে বিশ্লেষণ করতে হবে। আমার কাছে মনে হয়, দেশটা ভালো গন্তব্যের দিকে যাচ্ছে না। ভালোর দিকে নিয়ে যেতে হলে যাদের সবচেয়ে বেশি জবাবদিহিতা জনগণের কাছে, তাদের হাতে এদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। এর বাইরে কোনো বিকল্প নেই। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিস উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তাঁতি দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ