সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন জামায়াতের আমীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, দেলোয়ার হোসেন সাঈদীকে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। একইসাথে শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ৫ আগস্টের পরও দেশে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি।

কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত সমাবেশে গতকাল তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, যতদিন বাংলাদেশে দুর্নীতি ও এসব অপরাধ চলবে ততদিন তার দল আন্দোলন করে যাবেন। একই সাথে জামায়াতের আমীর ২৪-এর গণহত্যার বিচারের দাবি করেন। একই সাথে তিনি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানজনকভাবে বিদায় নিতে বলেন।

দেলাওয়ার হোসেন সাঈদী ছিলেন একজন ইসলামি পণ্ডিত, বক্তা, রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।

তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হন। জীবনের শেষ ১৩ বছর তিনি কারাগারে কাটিয়েছেন এবং ২০২৩ সালের ১৪ আগস্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তবে জামায়াত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদের দাবি তিনি মৃত্যুবরণ করেননি বরং তাকে হত্যা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ