প্রাথমিক সহাকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাথমিক সহাকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহাকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ৬৫৩১ জন নিয়োগ বঞ্চিত শিক্ষক। রবিবার (৯ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

এসময় তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। ১ম ও ২য় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু ৩য় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা।

তারা আরও বলেন, ৩য় ধাপের ২০২৩ সালের ১৪ জুন তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ শে মার্চ ২০২৪ইং। ফলাফল প্রকাশ করা হয় ২১শে এপ্রিল ২০২৪ইং এবং ১২ জুন ২০২৪ইং ভাইভা সম্পন্ন হয়। পরবর্তীতে আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ৩১ অক্টোবর ২০২৪ ইং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে ৬৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়। ৩১ জন হাইকোর্টে রিট করে, যারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এরই প্রেক্ষিতে ৬৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, গত ১৪ জানুয়ারি প্রাইমারী ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের সাথে আমাদের প্রতিনিধি দল দল দেখা করলে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন সুপারিশপ্রাপ্ত ৬৫৩১ জন শিক্ষকের মধ্যে সবার নিয়োগ চূড়ান্ত হবে, কেউ বাদ যাবে না। কিন্তু ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে ৭ টি শুনানির পর চূড়ান্ত জাজমেন্টে ৬ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ ফলাফল বাতিল ঘোষণা করে।

এসময় তারা আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থকে আমাদের মিথ্যা আশ্বাস দেয়ার কারণ বোধগম্য হচ্ছে না। আমরা সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দ্রুত আমাদের চূড়ান্ত নিয়োগের সাথে যোগদান দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই। আর না হলে আমরা আরও কঠোর আন্দোলনোর ডাক দিবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ