নারায়ণগঞ্জে ৩টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে ৩টি নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষা থাকা অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না। এখবরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদী সহ দেশের বিভিন্ন নদী বন্দরে খাদ্যপণ্য নিয়ে মালামাল খালাস করে নোঙ্গর করে রাখা কার্গো জাহাজ দ্রæত চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য নদীতে অভিযান পরিচালনা করেন বিআইডবিøউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ ফেব্রæয়ারী) সকাল থেকে বিকালে পযর্ন্ত নদীতে বিআইডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন। এসময় বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআইডবিøউটিএ’র কর্মকর্তারা জানান, আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডবিøউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। অভিযানে খাদ্যপণ্য নিয়ে অবস্থানরত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রæত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে যাওয়ার নির্দেশ দেন এবং একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ