কাউকে হুমকি দিলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাউকে হুমকি দিলেই কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণী ও পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

পুলিশ সদর দপ্তর বলেছে, কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধ। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯, অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ