আন্দোলনে নিহত-আহতদের জন্য নড়াইলে দোয়া মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনে নিহত-আহতদের জন্য নড়াইলে দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লাহুড়িয়ার হাফেজ আব্দুল করিম একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফরিদুজ্জামান বাবলু, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইকবাল, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাচ্চু, সেক্রেটারি মাসরুল খান, ইউনিয়ন যুবদল নেতা মনিরুল জমাদ্দারসহ ছাত্র-জনতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ