লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব ছাত্রদলের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও চাঁদখালি বহুমুখী বিদ্যালয়ের এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণের সময় সার্বিক তত্ত্ববধানে ছিলেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

এসময় উপস্থিত ছিলেন- হাসান মাহমুদ ইব্রাহিম’ লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভুঁইয়া বাবু ও সদস্য সচিব বায়েজিদ হোসেন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মিমু মাহমুদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ