যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করতে পুনর্গঠনের লক্ষে এক সাংগঠনিক সভা গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পরিচালনায় দলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।  

সভার সিদ্ধান্ত মোতাবেক সকল জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষে প্রতিটি জোনাল কমিটি থেকে পূর্বের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মেম্বারশীপ সংখ্যা কমপক্ষে ২০০ ( দুইশত ) জন করে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দপ্তরে জমা প্রদানের আহ্বান জানানো হয়। আজ যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ( সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা ) স্বাক্ষরিত গন মাধমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় এই সিদ্ধান্ত সমুহের কথা জানানো হয়।    

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ