আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘জুলাই-আগস্টে গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একদিকে অনেক শহীদ পরিবারের স্বজনরা প্রিয়জনের মরদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আরেক দিকে একটি গোষ্ঠী ও দল রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা শুরু করেছে।’

গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে উল্লেখ করে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘দলটির নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না।’

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তার পরিবারে সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের ধারা বজায় রাখতে জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা করেছে। তাই এ মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ সাত মাস পর শনাক্ত হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ