বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

 

ক্রীড়া প্রতিবেদক

পরিবর্তন হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটির নতুন নাম দেয়া হয়।

এক সময় ভেন্যুটির নাম ছিল ঢাকা স্টেডিয়াম। আওয়ামী লীগ শাসনামলে এটির নামকরণ হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম। আগে ক্রিকেট চললেও এখন ফুটবল আর অ্যাথলেটিক্স খেলা চলে এ মাঠে।

পুরনো এই ভেন্যুটির নাম পরিবর্তনের আগে ১৫০টি মিনি স্টেডিয়ামের নাম বদলেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ