আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না : মামুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মশিউর রহমান মামুন বলেছেন, দুর্নীতিবাজ শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে পারবে না, পাহারায় থাকবে ছাত্রদল। ছাত্র আন্দোলনের সময় আমরা যেমন মাঠে ছিলাম, আগামী নির্বাচনেও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বিগত দিনে বাংলাদেশ ছাত্রদল যেমন সাধারণ মানুষের পাশে ছিল, আগামী দিনেও পাশে থাকবে। সাধারণ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবে ছাত্রদল।
বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক গোলাম রাসেল খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচএম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল ও এসএম হাসান মাহমুদ রিপন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ছাত্রদলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আওয়ামী লীগ শাসনামলে দলীয় নেতাদের ওপর নির্যাতন-নিপীড়নসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের সঙ্গে ছাত্র আন্দোলনে তাদের অবস্থান ও অবদানের কথা তুলে ধরেন।
জনতার আওয়াজ/আ আ