মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগরের উদ্যোগে বঙ্গবীর ওসমানী’র মৃ ত্যু বার্ষিকী পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগরের উদ্যোগে বঙ্গবীর ওসমানী’র মৃ ত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ হলে এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মীর্জা জামাল পাশা’র সভাপতিত্বে ও মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী, যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুহেল আহমদ, মো. সুমন, আসলাম খান স্বপন প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবীর ওসমানীর বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা যুদ্ধে তাঁর কৃতিত্বপূর্ণ অবদানকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা রশিদ আহমেদ জামালগঞ্জী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ